লক্ষীছড়িতে এডুলাইফের উদ্যোগে শিক্ষার উন্নয়ন ও অভিভাবক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
লক্ষীছড়িতে এডুলাইফ আইটি ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষায় প্রযুক্তির ভূমিকা ও স্থানীয় শিক্ষার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
লক্ষীছড়িতে শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এডুলাইফ আইটি ইনস্টিটিউট, লক্ষীছড়ি শাখার উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা নারী কল্যাণ সমিতি ভবনে অনুষ্ঠিত এ সভায় শিক্ষার বর্তমান অবস্থা, সম্ভাবনা, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা, অভিভাবকদের অংশগ্রহণ বৃদ্ধি এবং স্থানীয় শিক্ষার উন্নয়নে এডুলাইফ আইটি ইনস্টিটিউটের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, জ্ঞানলাল চাকমা, মকবুল আহমেদ, রুপালি চাকমা, হালিমা বেগম, মজিবুর রহমান, রতন বিকাশ চাকমা, আনিছুর রহমান ও রবিউল হোসেন গাজীসহ স্থানীয় শিক্ষক, অভিভাবক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন এডুলাইফ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আমির হোসেন রোজেল। তিনি বলেন,
“প্রযুক্তিনির্ভর শিক্ষা ও অভিভাবকদের সহযোগিতার মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। আমরা খাগড়াছড়ি জেলায় দীর্ঘদিন ধরে আধুনিক ও বাস্তবমুখী শিক্ষা প্রদান করে যাচ্ছি, যেখানে জাতীয় ও নিজস্ব সিলেবাসের সমন্বয়ে প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হচ্ছে।”
সভাটির আয়োজন করে এডুলাইফ আইটি ইনস্টিটিউট, লক্ষীছড়ি শাখা।
মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন পাহাড়ের আলো, সিএইচটি ডেইলি এবং লক্ষীছড়ি সংবাদ।
What's Your Reaction?








