রাবিপ্রবিতে From Campus to Career – Building Your Future in the Digital Age সেমিনার

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) অনুষ্ঠিত হলো ক্যারিয়ার বিষয়ক সেমিনার। শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা, AI, Web3 প্রযুক্তি ও ক্যারিয়ার প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেন বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে রাফেল ড্রসহ আকর্ষণীয় সেশন অনুষ্ঠিত হয়।

Nov 3, 2025 - 11:30
 0  22
রাবিপ্রবিতে From Campus to Career – Building Your Future in the Digital Age সেমিনার

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) “From Campus to Career – Building Your Future in the Digital Age” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের Management Business Society-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা ডিজিটাল যুগে ক্যারিয়ার গঠন এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন বিষয়ে দিকনির্দেশনা পান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বগুণ অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “তরুণদের এখনই বিশ্বমানের স্কিল অর্জন করতে হবে। প্রযুক্তি নির্ভর এই যুগে সুযোগ যেমন বাড়ছে, তেমনি দক্ষতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, ম্যানেজমেন্ট অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, প্রক্টর ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন এবং ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার।

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন এডুলাইফ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আমির হোসেন রোজেল। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), Web3 এবং ভবিষ্যতের প্রযুক্তি ট্রেন্ড নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তিনি বলেন, “AI নিয়ে ভয় না পেয়ে বরং আমাদের শেখা উচিত কীভাবে এই প্রযুক্তিকে ব্যবহার করে ক্যারিয়ার এগিয়ে নেওয়া যায়।”

এডুলাইফ টিমের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন আনিসুল হক রানা, জয় দে, ফারুখ হোসেন, অর্পন চাকমা, আল নোমান, ইমন খান, জেকি ত্রিপুরা, প্রিতময় সেন ও অনুপম বণিক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন Management Business Society-এর সভাপতি সৈকত বৈদ্য এবং সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল কাউসার।

সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের Critical Thinking, Problem Solving, Communication Skills ও রিয়াল-টাইম অভিজ্ঞতা অর্জনের ওপর জোর দেন। পাশাপাশি ছাত্রজীবনে পেশাগত প্রস্তুতি গ্রহণ এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির বাস্তব উপায় তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষাংশে এডুলাইফের পক্ষ থেকে আকর্ষণীয় র‍্যাফেল ড্র আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow